মো.জাহাঙ্গীর আলম সওদাগর

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারী বাজারের প্রবীন ব্যবসায়ী মো.জাহাঙ্গীর আলম সওদাগর (৬৩) গত শুক্রবার দিবাগত রাতে মেখল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে আত্নীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর পশ্চিম মেখলস্থ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ শাহ্‌ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম প্রমুখ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল জলিল সওদাগর
পরবর্তী নিবন্ধঅর্থ পাচার রোধে সোচ্চার হতে হবে