বাঁশখালী উপজেলার শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উত্তর চাম্বল সিকদার বাড়ি নিবাসী মো. আনোয়ার হোছাইন চৌধুরী গতকাল শনিবার দুপুরে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না–লিল্লাহি…. রাজিউন)। তিনি স্ত্রী, পুত্র সন্তানসহ অনেক আত্নীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাজা গতকাল রাত সাড়ে ৮টার সময় চাম্বল আবদুল গফুর সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,প্রাথমিক শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা ও বিভিন্ন সংগঠনের পক্ষ গভীর শোক ও সমবেদনা জানান।












