ফটিকছড়ির ধর্মপুরের কৃতী ফুটবলার মোহাম্মদ সোলাইমান (৬০) গত শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ সোলাইমান উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও অভিভাবক সদস্য ছিলেন। মুহাম্মদীয়া দরবার শরিফ ও মাইজভান্ডার দরবার শরিফের সাথে যুক্ত ছিলেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।











