গোসাইলডাঙা কে বি দোভাষ লেইন নিবাসী, সিজেকেএস কাউন্সিলর মো. ফারুক আহমদের পিতা মোহাম্মদ মোজাফফর আহমদ ৭৯ বছর বয়সে গত ১৪ মার্চ রাত ১টার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বাদে জোহর হানিফ সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক, সিজেকেএসের কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস ক্লাব সমিতি ও সিডিএফএ’র কর্মকর্তাবৃন্দ ও সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সরওয়ার আলম চৌধুরী মনি, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, কে এম স্পোর্টস ক্লাবের সভাপতি মো. মশিউল আলম স্বপন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, মো. নূরুল আবছার, মো. সোহেল আহমদ, আব্দুল বাশার জুয়েল, মো. আলী আহাসান রাজু, সাইফুল আলম খান, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, আব্দুল রাজ্জাক মাসুদ, এ এইচ এম সাইফুদ্দীন চৌধুরী ও মামুনুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












