বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রাক্তন আঞ্চলিক হিসাব নিয়ন্ত্রক, ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর হাবিলাশ তালুকদার বাড়ী নিবাসী মোহাম্মদ ইউছুফ গতকাল ভোর সাড়ে ৪টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। একইদিন বাদে আছর দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।







