মোহরা ৫নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় এরশাদ উল্লাহর স্ত্রী

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

মোহরা ৫নং ওয়ার্ডে চট্টগ্রাম৮ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর পক্ষে গতকাল শনিবার বিকেল চারটায় গণসংযোগ করেছের তাঁর স্ত্রী সাদিয়া এরশাদ উল্লাহ।

তিনি গতকাল কাপ্তাই রাস্তার মাথা পল্টন তালুকদার বাড়ি মেহেরাজ খান চৌধুরী ঘাটা পশ্চিম মোহরা বাদামতল হয়ে দেওয়ান মহসিন সড়ক রোড, পূর্ব মোহরা মসজিদ মার্কেট কাদেরী বাড়ি হয়ে মোহরা ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিল মোঃ আজমের বাসায় গিয়ে প্রচারণা শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহরা বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, রেশমিন, জেসমিন, নাসমিন, লিতি, কলি, সোনিয়া, ডাঃ আজিজা করিম, আরাফা, ইউমনা, অহনাফ, জারিফ, ওয়ারিহাদ, চান্দগাঁও থানা মহিলা দলের সভা নেত্রী রাণী বেগম, চান্দগাঁও মহিলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নুর জাহান বেগম, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার, শিরিন আক্তার ও মিনু আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১১ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের সভাপতি নির্বাচন