মোহরায় সিদ্দিকে আকবর (রা.) স্মরণে বার্ষিক সালানা ওরস আজ

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

নগরীর মোহরার অর্ন্তগত আফজাল মাঝির বাড়ি এলাকায় খলিফাতুল রাসুল হযরত সিদ্দিকে আকবর (রাদি.) ও খাজা গরীবে নেওয়াজ এবং হযরত মুক্তাল শাহ রাদিয়াল্লাহু স্মরণে আজ বার্ষিক সালানা ওরস মোবারক উদযাপন উপলক্ষে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম৮ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী শায়েখ সৈয়দ হাসান আলআযহারী। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ ডক্টর আল্লামা মোঃ মহিউল হক মোজাদ্দেদী। এতে আরো বহু ওলামায়ে কেরাম তসরিফ আনবেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈমানী দাওয়াত রইলো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে নারী মিছিল
পরবর্তী নিবন্ধযারা নির্যাতন করেছিল, তারা এখন দিল্লীতে