মোশারফ হোসেন চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়ার বাসিন্দা ও সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরীর পুত্র আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন চৌধুরী (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…. রাজেউন)। তিনি গত শুক্রবার আমেরিকার ভার্জিনিয়ার স্টারলিংক এলাকায় একটি মসজিদে জুমার নামাজ আদায়রত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মোশাররফ হোসেন চৌধুরী দীর্ঘদিন যাবত সপরিবারে সেখানে বসবাস করে আসছেন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধডা. কৃষ্ণ চৈতন্য চৌধুরী
পরবর্তী নিবন্ধফ্লাইট ইঞ্জিনিয়ার নুর আহমেদ চৌধুরী