বাঁশখালীর ডিগ্রি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী হাফেজ মো. গোফরানুল হক রাকিব (২৫) নগরীর একটি হাসপাতালে গতকাল বুধবার সকাল ৯ টায় মারা গেছেন। মৃত্যুর বিষয়টি পারিবারিকভাবে নিশ্চিত করেন তার বড় ভাই মো. ইয়াছিন আরফাত জানান, সড়ক দুর্ঘটনায় আমার ভাই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মো. গোফরানুল হক রাকিব উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব–পুইঁছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকার শিয়া পাড়ার মো. রিদোয়ান কবিরের পুত্র।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল বান্দরবান থেকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়িতে ফেরার পথে গুনাগরীস্থ বাঁশখালী ডিগ্রি কলেজের সামনে পেছন থেকে আসা বেপরোয়া গতির মিনি ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। সেখান থেকে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে সেখান থেকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।












