মৈনাক পাঠচক্রের নেহাই দোঁহার পাঠ পর্যালোচনা

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

যুগের হুজুগে তরুণ প্রজন্ম যখন অনলাইন গেমস কিংবা মাল্টিমিডিয়ার নানা স্থুল ও কিম্ভুত বিষয়ে আগ্রহী হয়ে ওঠছে, কিশোর গ্যাং সৃষ্টি ও মাদকাসক্তির মত অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে, ঠিক তখনই আলোর প্রদীপ শিখা জ্বালিয়ে তরুণদের বইমুখী করা ও তাদের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরির উদ্যোগ নিয়েছে মৈনাক পাঠচক্র। তাদের আয়োজনে সমপ্রতি জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে লেখক কাজী রুনু বিলকিসের সভাপতিত্বে ও মৈনাক পাঠচক্রের সহসমন্বয়ক রাজিন সালেহের সঞ্চালনায় ইউসুফ মুহাম্মদের নেহাই : দোঁহা চতুর্থ অংশের পাঠ পর্যালোচনা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে গ্রন্থ সম্পর্কে আলোকপাত করে স্বাগত বক্তব্য দেন, চবি শিক্ষক ও প্রাবন্ধিক মুহাম্মদ ইসহাক। সভায় মূখ্য আলোচক ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক ও কবি হোসাইন কবির, অধ্যাপক ও লেখক ডা. এহসানুল হক কাজল, অধ্যাপক শামসুন্নাহার আনোয়ার। দোঁহার বিষয়বস্তু, আঙ্গিক ও এর উদ্ভব, বিকাশ ইত্যাদি বিষয়ে বিষদ আলোচনা করেন অধ্যাপক ও কবি ফাউজুল কবির এবং কবি ও প্রাবন্ধিক রিজওয়ান মাহমুদ। শুরুতে উপস্থিত তরুণদের মধ্যে দোঁহা প্রসঙ্গে বক্তব্য রাখেন গাজী খোরশেদ, অহিদুল ইসলাম খোকা ও চৌধুরী তুষার প্রমুখ। শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। এতে আগ্রহী শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কবি ইউসুফ মুহম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন মৈনাক পাঠচক্রের প্রধান সমন্বয়ক আবু হানিফ নোমান।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে হসপিটালিটি বিষয়ে কর্মশালা