মেয়ের নতুন জীবনের খবর জানালেন শাবনাজ ও নাঈম

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়াহ নাঈম মুরাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকায় পারিবারিক আয়োজনে মাহদিয়াহর বিয়ে হয় বলে গ্লিটজকে জানিয়েছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।

তিনি বলেন, ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর। চোখের পলকেই আমাদের ছোট্ট মেয়েটি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছে। খবর বিডিনিউজের।

তাদের জীবনের এই নতুন পথচলায় মাহদিয়াহ ও ইহসানের জন্য আমরা সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করি। শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়াহ নাঈম মুরাদের সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী ইহসান মনসুর চৌধুরীর বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর। ছবি নাঈমের ফেসবুক পোস্ট থেকে। শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়াহ নাঈম মুরাদের সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী ইহসান মনসুর চৌধুরীর বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর।

মাহদিয়াহর স্বামী ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। বিয়ের পর নবদম্পতি অস্ট্রেলিয়া চলে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসুরপঞ্চম সঙ্গীত নিকেতন এর সাংস্কৃতিক অনুষ্ঠান