মেয়র আইভী হত্যাচেষ্টা মামলার পুনঃতদন্ত করবে সিআইডি

| মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসাদ বেগম এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলাটির অভিযোগপত্র জমা দিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইর অভিযোগপত্রের বিপরীতে আদালতে নারাজি দেন বাদীপক্ষ সোমবার (গতকাল) মামলাটির শুনানি শেষে পুনঃতদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধগোপন বুথে ভূত নয়, ভোটাধিকার প্রয়োগের পরিবেশ চাই
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে সেতু-কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয়া হবে