মেরিন একাডেমিতে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি শীর্ষক কর্মশালা

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (জিইএমএস) শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। একাডেমির কম্পিউটার ল্যাবে জে আর ও মো. সজল আহমেদের সঞ্চালনায় ও ডেপুটি কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী মো. মনজুরুল কবীরের সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম। আলোচক ছিলেন মোহাম্মদ শফিকুল আলম ও মো. আজিজুল হক। উক্ত কর্মশালায় একাডেমির ১১ থেকে ১৬ গ্রেডের প্রায় অর্ধশত কর্মচারী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভ্রাতৃত্ব এবং মানবিক মূল্যবোধের বিকাশে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করা সম্পূর্ণ মিথ্যাচার