মেধাবী নয়, আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে

হক মেমোরিয়াল বিদ্যালয়ের বর্ষপূর্তিতে এম এ মোতালেব

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৫৮ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, একটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে অনেক ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। তারা শিক্ষার্থীদের জন্য যদি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেমন মেধাবৃত্তি প্রদানসহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের এই ভূমিকা পালন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ নিজ অবস্থান পরিবর্তনের মাধ্যমে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা পালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন এবং তার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান হতে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। এসময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি এডভোকেট হেলাল উদ্দীন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে ফার্নিচার দোকানে রাউজান প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে যুবক আটক