মেধা মামনি তুমি কি আছো?
আছি তো মা, তবে জাতি চিনলো না আমায়,
আমার আর্তনাদ পৌঁছে নি কারো খোলা জানালায়।
মেধা, মামনি তুমি কেন ভেঙে পড়ো?
আজও তো তোমার মূল্য অনেক অনেক বড়।
মা, মূল্য থাকলে কী? যদি ঠিক না থাকে মূল্যায়নের সরণি?
মা, মূল্য থাকলে কী?, যদি জাতি না বোঝে
অহংকারের দিক।
তারা হারিয়ে দিচ্ছে আমায়, শিয়ালের দল তারা,
মাপকাঠি করছে আমাকে কয়েক ঘণ্টার
এক গ্রহণযোগ্যতার অপেক্ষায়।
যদি হেরে যাই প্রতিযোগিতায় একবার,
তার মানে কি আমার মূল্যকে তারা করবে তিরস্কার?
জাতি যদি চাইতো তবে তারা মানতো,
সাফল্যের চাবিকাঠির মাপকাঠিতেই ভুল,
সেটা অর্জন করার অহংকার শুধুমাত্রই পতনের মূল।







