আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার কনফারেন্স হলে মেডিটিশন নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার কো–অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ডা. দেওয়ান ওয়াসিফ জালাল। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও উপ পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। বক্তারা বলেন, উদ্বেগ, বিষণ্নতা, স্ট্রেস, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোক জাতীয় সমস্যা নিরসনে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পরিপূরক হিসেবে মেডিটেশনের অন্তর্ভূক্তি রোগ নিরাময়, প্রশমন ও প্রতিরোধকে ত্বরান্বিত করবে। মেডিটেশন চর্চায় স্বাস্থ্যব্যয় সাশ্রয় হয়, যা জাতীয় স্বাস্থ্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সারা পৃথিবীতে এটি স্বাস্থ্যসেবারই অংশ। প্রেস বিজ্ঞপ্তি।












