মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে গত বৃহস্পতিবার শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহ সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, পরিচালক অজিত কুমার দাশ, এম. সোলায়মান এবং মাসুদ করিম।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার আলোকে সিএমসিসিআই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব ও উইমেন চেম্বারের ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধআগামী সংসদ নির্বাচন বিএনপির ত্যাগের ফসল : খসরু