ফটিকছড়ির সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং হক ফুডস প্রোডাক্টের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক (৬৩) গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে নগরের শান্তিধারা আবাসিক এলাকায় এনামুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দায়েম উল্লাহ চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুহাম্মদ এনামুল হকের মৃত্যুতে শান্তিধারা আবাসিক এলাকা, পূর্ব নাসিরাবাদ মহল্লা কমিটি, হাসান সিরাজ ভবন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেকসিটি, রোটারি ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিন, সংগীত পরিষদের সম্পাদক তাপস হোড়, সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক–শিক্ষিকা, দায়েম উল্লাহ চৌধুরী সমাজ কল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











