মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতির বার্ষিক মিলাদ মাহফিল

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

গত ৯ অক্টোবর কুয়াইশস্থ জাহাঙ্গীর আবাসিকে চট্টগ্রাম কাজী আদর্শ পল্লীতে বৃহত্তর চট্টগ্রাম জেলা বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতির বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি কাজী মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী এবং কাজী মাওলানা মীর হাসানুল করিম মুনিরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি কাজী মাওলানা মামুনুর রশিদ মামুন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার কল্যাণ সমিতির মহাসচিব হাফেজ কাজী মাওলানা সাগর আহমেদ শাহীন।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ কাজী মাওলানা হারুন শাহ্‌ মোজাদ্দেদী আল কাদেরী, কাজী মাওলানা মুহাম্মদ সোলাইমান চৌধুরী, জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেনকাজী মাওলানা মুহাম্মদ সারুয়ারে আলম, কাজী মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, কাজী আবু জাফর মুনিরী, কাজী মুহাম্মদ ইমাম উদ্দীন চৌধুরী, কাজী মাওলানা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ও কাজী মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ। সব শেষে মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আলিম রেজভী (মা:জি:🙂

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব দৃষ্টি দিবসে র‌্যালি
পরবর্তী নিবন্ধকাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চট্টগ্রাম বিভাগীয় বইমেলা