চট্টগ্রামের অক্সিজেন নয়াহাট ওয়াজেদীয়া বাগে জহুরে অবস্থিত আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহসুফি আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদীর (মা.জি.আ) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইদারাতুল মোস্তফা ইন্টারন্যাশনালের (পাকিস্তান) আমির আল্লামা মুহাম্মদ রেজা সাকিব মুস্তফায়ী (মা.জি.আ)। গত ৯ এপ্রিল বাগে জহুরে অনুষ্ঠিত মতবিনিময়ে ইসলামী দাওয়াতি কার্যক্রমের প্রসার, আধ্যাত্মিক শিক্ষা বিস্তার, মানবসেবামূলক উদ্যোগ এবং মুসলিম উম্মাহর কল্যাণে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা মহিউদ্দিন জহুর ওয়াজেদী, শাহজাদা সাইফুদ্দীন জহুর ওয়াজেদী, আল্লামা ড. এরশাদ আহমদ আল বোখারী (মা.জি.আ), মাওলানা জামাল উদ্দিন আনওয়ারী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মুস্তফা নঈমী, মাওলানা ইয়াসিন আনসারী এস. এম. রিদুয়ানুল আলম, হাফেজ মাওলানা মুহাম্মদ বয়ান উদ্দিন ক্বাদেরী, হাফেজ মুহাম্মদ আব্দুল হামিদসহ আলেম–ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাক্ষাৎ শেষে অতিথিবৃন্দ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) মাজার শরীফ জিয়ারত করেন এবং আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী হেফজ ও এতিমখানা পরিদর্শন করে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












