মুসলিম উম্মাহর ওপর ইহুদিরা বর্বর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে

দক্ষিণ জেলা জামায়াতের মাহফিলে মুহাম্মদ শাহজাহান ।। সকল সংসদ সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামকে সাজাতে চাই : এমপি শাহজাহান চৌধুরী

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, সারা বিশ্বের মুসলিম উম্মাহর ওপর ইহুদিরা বর্বর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে বিশ্বের অপরাপর পরাশক্তিরাও নিশ্চুপ। এ যেন মুসলিম নিধন বা হত্যাযজ্ঞের সমর্থন দিচ্ছে। জায়নবাদী ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যৌথভাবে মুসলিম বিশ্বের ওপর যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামী এবং ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর ধারাবাহিকভাবে যে হামলা ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। মহান আল্লাহতায়ালার কাছে আমরা সকল শহীদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। আমরা একজন মুসলিম বেঁচে থাকলেও তাদের হামলার প্রতিরোধ গড়ে তুলবো। জায়নবাদি ইহুদিখ্রিস্টানদের বর্বরতা বন্ধ করতে কোরআনের বিজয় অপরিহার্য।

গতকাল সোমবার চন্দনপুরাস্থ সাফা আর্কেড হলরুমে দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম। বক্তব্য দেন, দৈনিক কর্ণফুলী সম্পাদক আফছার উদ্দীন চৌধুরী, জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, . হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, ডা. ফরিদুল আলম, ইত্তেহাদুল মুসলিমিনের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ইমরান ইসলামাবাদী, দক্ষিণ জেলা শিবিরের সভাপতি ডিএম আসহাব উদ্দীন, পশ্চিম জেলার সভাপতি ফরমানুর রহমান জাহিন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, মাওলানা আবুল ফয়েজ, কামাল উদ্দীন, নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, দেশব্যাপী চলমান নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক শিষ্টাচারের বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের ম্যান্ডেট সত্ত্বেও জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে যে জটিলতার সৃষ্টি করা হয়েছে তার অবসান হোক, জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। চট্টগ্রামের সরকারি দলসহ সকল সংসদ সদস্য মিলে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামকে সাজাতে চাই। চট্টগ্রামের সন্তান হিসেবে আগামীতে চট্টগ্রামকে বিশ্বের রোল মডেল বানাতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅর্থমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে