মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না : হেফাজতের আমির

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:৪৩ অপরাহ্ণ

মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরে আজ শুক্রবার এ সম্পর্কিত একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, বোখারি শরীফ খতম উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না।’

এসময় সরওয়ার আলমগীরকে দেখিয়ে তিনি আরও বলেন, ‘আমরা উনাকে সামনে রেখে মওদুদীর জামায়াতের সঙ্গে জিহাদ করছি। এসময় তিনি জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ জ্যেষ্ঠ আলেমরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকোন ষড়যন্ত্র জনগণ মানবে না, সুষ্ঠু নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন চাই