আগামী ১৯ ফেব্রুয়ারি মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মহানগর ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মিজানুর রহমান, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, জালাল উদ্দীন, আমজাদ প্রমুখ। সভায় বক্তারা কনফারেন্স সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়ানের লক্ষ্যে নিজ নিজ উপ-পরিষদের কাজের গৃহীত পরিকল্পনার উপর আলোকপাত করেন। পরিশেষে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম (মাজিআ) উপস্থিত থাকবেন বলে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












