মুজাফরাবাদ কলেজে শোক সভা

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

পটিয়া মুজাফরাবাদ কলেজের অর্থনীতি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ও চট্টগ্রাম জেলা বাকশিস’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমানের মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মুজাফরাদ কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দ সভাপতিত্বে ও অধ্যাপক কনিকা দাশের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, অধ্যাপক কৌশিক চৌধুরী, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক নাছরীণ আখতার, অধ্যাপক কনিকা দাশ, অধ্যাপক গোপা চৌধুরী, অধ্যাপক আব্দু শুক্কুর ও অধ্যাপক প্রবীর মিত্র।

শোক সভায় অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দ বলেন, কাজী শামসুর রহমান ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষকদের একজন আদর্শবান নেতাও। তার মত একজনকে হারিয়ে আমরা সত্যিকারের একজন আদর্শ শিক্ষক নেতাকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে মৃত্যু দুইশ ছুঁইছুঁই
পরবর্তী নিবন্ধইসলামী আন্দোলন হালিশহর থানার কর্মী সম্মেলন