মুখাবয়ব

ইকরাম আকাশ | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নিরুত্তর স্বীকারোক্তি অবমূল্যায়িত

যেনো জীবনে নামে অভিসম্পাত

শীত–বসন্ত কিছুই সাড়া না জাগে

আবছা মুখাবয়বের প্রতিচ্ছবি –

জীবন নামের কঠিন বাস্তবতায় ভেসে উঠে।

শীতল আবহের মৃদু বাতাসে

কুয়াশায় তোমার মুখ আবছাতে

নির্দয় এ–মন কুপোকাত হয়

দেখে তোমার মায়াবী মুখ।

পূর্ববর্তী নিবন্ধনীরেন্দ্রনাথ চক্রবর্তী : আধুনিক বাংলা কবিদের অন্যতম
পরবর্তী নিবন্ধগ্রামীণ সুবাস