মুক্তি ব্লাড ব্যাংকের দ্বি-বার্ষিক সম্মেলন

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি ব্লাড ব্যাংকের দ্বি-বার্ষিক সম্মেলন ও স্বেচ্ছাসেবীদের পুনর্মিলনী গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। মুক্তি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগ নেতা রাজিব দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, কাউন্সিলর পুলক খাস্তগির, কাউন্সিলর জহরলাল হাজার, শিল্পী চৌধুরী, অমিত দাশ প্রমুখ। পরে মুক্তি ব্লাড ব্যাংকের দ্বি-বার্ষিক সম্মেলন নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন রনি দাশ, সিনিয়র সহ-সভাপতি শুভ দাশ গুপ্ত, সহ-সভাপতি সৌরভ দাশ পার্থ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন দাশ, সাংগঠনিক সম্পাদক অন্তু দাশ। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান সহ সুবিধাবঞ্চিত ২০০ এরও অধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আওয়ামী লীগ নেতা বেবী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধসৎ উপার্জন ও হালাল খাবার ইবাদত কবুলের পূর্বশর্ত