বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার হরেন্দ্র লাল দেবের পুত্র বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দেব (৭৫) গত সোমবার রাতে পরলোক গমন করেন। তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে যান। গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দেবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, থানা পুলিশের বিশেষ দল, মুক্তিযোদ্ধা আবুল হাশেম মানিক, আহমদ ছফা, আবুল বশর, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ধর্মীয় কার্যাদি শেষে পারিবারিক শ্মশানে দাহ করা হয়।












