মুক্তিযোদ্ধা রুশ্নির নামে শহরের সড়কের নামকরণ করা হোক

স্মরণসভায় দাবি বক্তাদের

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা লেখক ও কবি শওকত হাফিজ খান রুশ্নির ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক স্মরণসভা বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে প্রয়াত শওকত হাফিজ খান রুশ্নির রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ চট্টগ্রাম শহরের একটি সড়কের নাম বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নির নামে নামকরণ করানোর জন্য চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি আবেদন জানান। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযেদ্ধা জমির উদ্দিন, সাংবাদিক প্রদীপ খাস্তগীর, চট্টগ্রাম৯ আসনে সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কিরন লাল আচার্য, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, বীর মুক্তিযোদ্ধা অঞ্জন সেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. যীশু কুমার বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে ধানের শীষে ভোট দিন
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে সন্ত্রাসীদের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার