প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মো: হেলাল উদ্দিন ও এমপি আবু সুফিয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ–সিডিএ সিবিএর নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মো: হেলাল উদ্দিনের নগরীর বাসভবনে গত ২১ ফেরুয়ারি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ–সিডিএ সিবিএর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিডিএ সিবিএর সভাপতি ফয়েজ আহাম্মদ, সহ সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম এ জা ইকবাল, কার্যকরী সদস্য মো: জাকির হোসেন, মো: আব্দুল মান্নান, সৈয়ম মো: জামাল উদ্দিন, মো: আবুল বশর, মো: আতিকুর রহমান চৌধুরী, মো: সরওয়ার হোসাইন।
এর আগে চট্টগ্রাম–০৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রাথী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ানকে জিইসির মোড়স্থ রাজনৈতিক কার্যালয়ে গত ২১ ফেরুয়ারি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ সিবিএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি।












