মীর হেলালের সমর্থনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রীতি ফুটবল ম্যাচ

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারী ক্রীড়াপ্রেমী এলাকা। অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও জাতীয় ক্রীড়াঙ্গনে প্রতিনিধিত্ব করবে হাটহাজারী। গতকাল শুক্রবার বিকালে হাটহাজারী পার্বতী স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এ কথা বলেন। জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মসিউল আলম স্বপনের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব ও সাবেক জাতীয় ফুটবলার মো. জাহেদ পারভেজ চৌধুরী।

প্রীতি ফুটবল ম্যাচের পূর্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ শোয়াইব, মো. মামুন উদ্দিন, নাজিম উদ্দীন নাজু,গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জাগৃতি সাধারণ সম্পাদক সোহেল রানা, হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ আলী, এস এম হাসান, ফারুক খান, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সোহেল, একরাম আফসার, পিন্‌চু, মো. ইকবাল, কাজী মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সদস্য খোরশেদ আলম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ক্রীড়া দল বনাম চট্টগ্রাম৫ আসন একাদশের ম্যাচটি ৩৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলা শেষে ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য সচিব জাহেদ পারভেজ ও সদস্য মশিউল আলম স্বপন বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স ক্রিকেট টুর্নামেন্টে পপুলার স্পোর্টিং চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধগাজী কারাতে ক্লাবের উইন্টার কারাতে ক্যাম্প