মীরসরাই’৯৪ ব্যাচের ফল উৎসব

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

দেশি ফল খাবো বেশিএই স্লোগানে মীরসরাই ’৯৪ ব্যাচের ফল উৎসব গত ১ জুলাই নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে স্বাগত বক্তব্য দেন, মো. সালাউদ্দীন আরিফ। শুভেচ্ছা বক্তব্য দেন, এটিএম রিদোয়ান বারী, রনি সরকার, রাজন বড়ুয়া, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম আলম, মো. মীর হোসেন স্বপন, এরশাদুল কবির চৌধুরী, নজরুল কবির চৌধুরী, এম আই মাসুদ, মোহাম্মদ মহিউদ্দিন, আতিকুল ইসলাম, সৌরভ বড়ুয়া, নঈম উদ্দিন, শাহাদাৎ রিপন, জাকারিয়া খোকন, কামরুল আহসান প্রমুখ। দেশি ফলের মধ্যে জাতীয় ফল কাঁঠাল ছাড়াও আম্রপালি, হাঁড়িভাঙ্গা, পেঁপে, কলা, জাম্বুরা, কামরাঙা, আমড়া, আনারস, বিলাতি গাব, তরমুজ, মন ফল, করমচা, কালোজাম, লটকন, পেয়ারা, ড্রাগন ফল, ডেউয়া, আপেল, আঙ্গুর ফল উৎসবে স্থান পায়।

এ সময় এম জামাল, ইকবাল বাহার, জাহিদ মিয়া, আনোয়ারুল আজিম, বাহাউদ্দিন, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, জসীম উদ্দিন, হাসান মোর্শেদ, মোবারক হোসেন, এম মনজুরুল হক, বোরহান উদ্দীন, রাজীব নন্দী, শেখ ফরিদ, সরফুদ্দিন আপেল, নুরের নবী, অজিত কুমার নাথ, আবু মেহেদী চৌধুরী, বাবুল বনিক, রফিকুল ইসলাম, খায়ের হোসেন, শাহাদাৎ হোসেন, শাহীন চৌধুরী, আবুল হাসনাত, ইকবাল হোসেন, আবদুল মতিন, ছৈয়দুল হক, আবু মহসিন, নেয়ামুল কবির চৌধুরী, নৃপেন পাল, ইমাম উদ্দিন, মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিবির নতুন ডিএমডি ফারুক আহমেদ
পরবর্তী নিবন্ধসিটি করপোরেশন নির্বাচন সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেছে : প্রধানমন্ত্রী