মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদ গেট থেকে মুহুরী প্রজেক্ট বাজার পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে উক্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম–১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা ফরিদুল আলম, মোস্তফা চৌধুরীসহ উপজেলা ও ওচমানপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।











