মীরসরাইয়ে লরি চাপায় পথচারী নিহত

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে লরি চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের মীরসরাই উপজেলার নিজামপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আমিন (৬৫)। তিনি উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল আমিন মহাসড়কের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় লরিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক কামাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ওই ব্যক্তি বাসের সামনের দিকে থাকায় লরিচালক তাকে দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন।

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণ স্পষ্ট হওয়ায় লাশের ময়নাতদন্ত হবে না। দুর্ঘটনার পর লরিটি হেফাজতে নিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের কোলাহলে মুখর শিশুপ্রহর
পরবর্তী নিবন্ধরাউজানে যুবদল কর্মী মজিদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার