মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে আট প্রতিষ্ঠানকে মূল্যতালিকা ও ওজন অনিয়মের দায়ে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। খবর বাসসের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার ও মীরসরাই পৌরবাজারসহ বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, রমজানে পরিমিত মুনাফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র রমজান: আত্মশুদ্ধির আহ্বান ও মানবিক পুনর্জাগরণ
পরবর্তী নিবন্ধকাল এওচিয়া ব্রহ্মময়ী কালী ও কৃষ্ণ মন্দিরে মহোৎসব শুরু