মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৮:০৫ অপরাহ্ণ

মীরসরাই উপজেলায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর, নিজামপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজামপুর রেলস্টেশন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে পড়ে তিনি পাশের বিদ্যুতের তারে স্পর্শ করেন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ডের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রশিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন সরওয়ার জামাল এমপির