ঢাকা–চট্টগ্রাম রেলরুটের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক রাশেদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।












