মীরসরাইয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় রঙিন প্রতীক ও আলোকসজ্জা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, গতকাল বুধবার রাত ৮ টায় মীরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজের রেলিং এ উক্ত দাঁড়িপাল্লা প্রতীকে আলোকসজ্জা করে প্রচারণার দায়ে জামায়াতে ইসলাম সমর্থক স্থানীয় দোকান মালিক মো: দেলোয়ার হোসেন মাসুদকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং আলোকসজ্জা তাৎক্ষণিক সরিয়ে ফেলার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এই বিষয়ে জানতে চাইলে জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, আমার অজান্তেরই কর্মীরা অতি উৎসাহী হয়ে এমন প্রচারণা করছে। তিনি নির্বাচনী সকল প্রচারণায় বিধি নিয়ম মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন।












