মীরসরাইয়ে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময়

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিচারিক সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।

তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা প্রয়োজন। তিনি স্থানীয় পর্যায়ে জনগণের জন্য সহজ ও দ্রুত বিচার নিশ্চিতে নিয়মিত মামলা দায়ের ও নিষ্পত্তির হার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় করেন গ্রাম আদালতের উপজেলা কোঅর্ডিনেটর অনিক বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধপারস্য উপসাগর, হরমুজ প্রণালিতে আক্রমণের লক্ষ্যবস্তু বাণিজ্যিক জাহাজ
পরবর্তী নিবন্ধ৫ কেজি মাংসে সোয়া ৩ কেজিই চর্বি ও হাড় রাঙ্গুনিয়ায় মাংসের দোকান বন্ধ ঘোষণা