মীরসরাইয় মস্তন নগরে শাহ্ সূফি হযরত আমানত আল আরবী (রহ.) এর খলিফা এবং গাউছুল অলী শাহ্ সূফি আলী রজা কানু শাহ্’র (রহ.) মুশকিল কোশা শাহ্ সূফি মাখদুম হযরত কেয়ামুদ্দীন আউলিয়া আল মাদানীর (রহ.) উরস মাহফিল গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে। উরস শরীফে সদারত করেন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মুহাম্মদ মঈনুদ্দীন আল কুরাইশী। উপস্থিত ছিলেন গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, মুফতি আল্লামা ছালেহ্ সুফিয়ান মাইজভাণ্ডারী, শহিদুল হক চিশতি, মুজাম্মেল হক আল আজহারী প্রমুখ। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, জিকির–আজকার, ছেমা মাহফিল ও বিশেষ মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।












