পাশের বাড়িতে বিয়ে। তাই সবাই ঘরের তালা মেরে গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে ঘরে ফিরে এসে দেখে সর্বনাশ হয়ে গেছে। ঘরের তালা ভেঙে দুষ্কৃতিকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গত শনিবার আনুমানিক রাত ১১টায় মীরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর খাজুরিয়া গ্রামে কৃষক বশির আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা নগদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক এসআই সেলিম উদ্দিন জানান, চুরির ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।













