পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে মীরসরাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ১২ দোকানিকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল জোরারগঞ্জ বাজারের বিভিন্ন ভোগ্যপন্য দোকান তল্লাসি করে ৪টি দোকানে বিক্রয়মূল্য অনুমোদনহীন মোড়কিকরণের দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এছাড়া বুধবার মীরসরাই পৌরসদর বাজারে ও ৮টি দোকানে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১২টি দোকানে ২৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মীরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যয্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে নচেৎ জরিমানার পাশাপাশি জেল ও হতে পারে বলে তিনি জানান।










