মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।











