মীরসরাইয়ে নাহার এগ্রোর উদ্যোগে ৫ শতাধিক ক্রীড়ামোদির অংশগ্রহনে ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল, অন্ধের হাঁড়িভাঙ্গা, ক্যারম, মোরগ লড়াই সহ হরেক রকম খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। পরে গতকাল ১৫ ফেব্রুয়ারি বিকেলে ফিড মিল প্রাঙ্গনে ডেপুটি জেনারেল ম্যানেজার আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনিক ব্যবস্থাপক ফাহিম চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আবরার জাওয়াদ, পরিচালনা সহকারি মাসুদ রানা, সিনিয়র নির্বাহী মাঈন উদ্দিন প্রমুখ।












