মীরসরাইয়ে একুশের আলোচনা

মীরসরাই প্রতিনিধি  | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে মহান একুশের আলোচনা সভা, ইফতার মাহফিল ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে পাঠাগার মিলনায়তনে ৫২’র ভাষা আন্দোলনের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে ভাষার স্বাধীনতা নিয়ে এই সভার আয়োজন করা হয়।

সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে এবং নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার। আলোচক হিসেবে বক্তব্য রাখেন হোছাইন সবুজ, জিনাত সুলতানা ফেরদৌস, ডা. সালাউদ্দিন খাঁন, রাজিব মজুমদার এবং নাছির উদ্দিন ভূঞা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাছলিমা চৌধুরী সুরভী, জাবেদ হোসাইন, সানোয়ার ইসলাম রনি, ইব্রাহিম মাহমুদ, রশিদুল হাসান, তাকিবুর রহমান, তানজিল আরা তানজু, তাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মীরসরাইয়ের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন রণজিত ধরের ৭২তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে তাকে ‘সাদা মনের মানুষ’ হিসেবে অভিহিত করে স্মারক উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং উপস্থিত সুধীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সবশেষে কেক কেটে তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখোঁপার আড়ালে ইয়াবা, মইজ্জ্যারটেকে নারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসমীরণ আচার্য্য