শিশু কিশোর শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন পদ্ধতি সচেতন করতে এক মহড়া ও প্রশিক্ষণ গত বৃহস্পতিবার মীরসরাই পৌরসভার এস রহমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের উদ্যোগে ফায়ার সার্ভিস কর্মীরা হাতে কলমে শিক্ষার্থী ও শিশু কিশোর কিশোরীদের উক্ত প্রশিক্ষণ প্রদান করেন।
এস রহমান আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে উক্ত মহড়ায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার, প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মীরসরাই ইউনিটের কর্মকর্তা সাইদুল ইসলাম, এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের প্রোগ্রাম অফিসার মুজিবুুল হক ও ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রশিক্ষণ কর্মশালায় কমিউনিটি পর্যায়ে শিশু ও পরিবারদেরকে সচেতন করতে এমন উদ্যোগ নেয়া হয়। প্রশিক্ষণকালে ভূমিকম্প, পাহাড়ধস, বজ্রপাত অগ্নিকাণ্ডের সময় করনীয় বিষয় গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়।












