মীরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্নার কূপ থেকে যুবকের লাশ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্নার কুপে থেকে (১৯ মার্চ) বৃহস্পতিবার অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করে মীরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ

স্থানীয় লোকজন জানান, নাপিত্তাছড়া ঝর্ণার কুপের পানিতে ভেসে উঠে এক যুবকের মরদেহ। সাথে সাথে আমরা মীরসরাই থানা পুলিশ ও মীরসরাই ফায়ারসার্ভিস কে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে নাপিত্তাছড়া ঝর্নার কুপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয় উদ্ধারের পর মীরসরাই থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

মীরসরাই থানার সাব-ইন্সপেক্টর মো: আব্দুল্লা আল ফারুক বলেন, আজ দুপুরে নাপিত্তাছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে এখনো পরিচয় সনাক্ত করা যায়নি সনাক্তের প্রক্রিয়া চলতেছে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিটি মেয়রের ঈদের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‌্যাবের টহল-নজরদারি বৃদ্ধি