মিয়ানমারে পাচারকালে ৫৫০ বস্তা সিমেন্টসহ গ্রেপ্তার ৪

বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ চার পাচারকারীকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ৬টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার অদূরে বহির্নোঙর এলাকায় অভিযান চালায়।

অভিযানে, অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরের সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, মোহাম্মদ নজির আহমেদের পুত্র মোহাম্মদ জামাল উদ্দিন, আবু বক্করের পুত্র আবদুল মালেক, মৃত সোনা মিয়ার পুত্র মোহাম্মদ জাফর এবং আলী আহমেদের পুত্র মোহাম্মদ এনাম। তাদের সবার বাড়ি পটিয়ার কোট্টরপাড়ায়। জব্দকৃত সিমেন্ট, ফিশিং ও কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে আরো ৮টি ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুর ভরাটের চেষ্টা, অর্ধ লাখ টাকা জরিমানা