হাটহাজারীর মির্জাপুর পালি কলেজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজের সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাসনানন্দ মহাথেরো। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বোধিশ্রী মহাথেরো। বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, লায়ন অনুপম বড়ুয়া, সুজন বড়ুয়া মামুন, শিক্ষিকা তিলা বড়ুয়া ও বিদিশা বড়ুয়া প্রমুখ। পরে উপস্থিত অতিথি ও বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।












