মিরসরাইয়ে ইখওয়ান ফাউন্ডেশন আয়োজিত লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৩ মার্চ বাগনা পুকুর পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক লায়ন মো. ছালাহ উদ্দীন। মোহাম্মদ আমানুল্লাহ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবু হেনা কায়সার, জাকারিয়া সিদ্দিকী, আব্দুল লতিফ প্রমুখ। এতে চ্যাম্পিয়ন হয় মীরসরাই গভনীয়া, রানাস আপ জোরারগঞ্জ।












