মায়ের বিকল্প নাই কোনো সংসারে
বিষয়টা মানতে হয় অনেক কষ্ট
মন মরা থাকি সময় হয় নষ্ট
জীবনের মায়াজালে নাভিশ্বাস
আজকাল মন চায় শুধু আশ্বাস
মায়ের মতো আপন আর কি
হয় কেউ আজব এই সংসারে
মায়ের গন্ধ খুঁজি শাড়ির আঁচলে
দুঃখ কষ্ট ব্যাথিত চিত্ত জাগ্রত মন
খুঁজে মায়ের কাছে নিরাপদ আশ্রয়
বুভুক্ষ হৃদয় আছড়ে পড়ে নীরবে
কান্নাগুলো ডুকরে উঠে আনমনে
জীবন যুদ্ধে জয়ী হওয়ার নাই বাসনা
ইচ্ছেরা সব ঝিমিয়ে থাকে অন্তরালে
কামনা বাসনার নাই কোন স্বাদ গন্ধ
যেদিকে তাকাই সব লাগে মন্দ অন্ধ
মা সে তো হাজার সমস্যার সমাধান
আজ মা নেই তাই সব যেনো খানখান
হাসতে মা কাঁদতে মা নবজাগরণে মা
শেষ নিঃশ্বাস ত্যাগ দিলো সব পাট চুকে
চার বেহারার পালকিতে শেষ সবযাত্রা
দুয়ারে দাঁড়িয়ে দোয়া মাঙি মায়ের জন্যে
নিরাপদে যেমন ছিলাম তাঁর উদরে
তেমনি প্রভু মায়েরে রাখিও সমাদরে।












